ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
জবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হচ্ছে । ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম ও তৎপরতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ওই ব্যক্তি সেখান দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি নজরে এলে তারা প্রতিবাদ জানান এবং পরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ছাত্রদল নেতাকর্মীদের দাবি, আটক ব্যক্তি অতীতে স্থানীয় পর্যায়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা সকাল থেকে ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এ সময় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এক কর্মী আমাদের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। বিষয়টি আমাদের নেতাকর্মীদের নজরে এলে আমরা এর প্রতিবাদ জানাই এবং তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি। ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের তৎপরতা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, আমাদের অবস্থান কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে নয়। যারা নিষিদ্ধ সংগঠনের পরিচয়ে ক্যাম্পাসে কার্যক্রম চালানোর চেষ্টা করবে, তাদের বিষয়ে আমরা সতর্ক থাকব। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে আমরা দায়িত্বশীলভাবে কাজ করব।

কর্মসূচিতে উপস্থিত কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেদ বলেন, ছাত্রলীগকে ক্যাম্পাসে কোনো ঠাঁই দেওয়া হবে না। ছাত্রলীগকে বিভিন্নভাবে সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কারা যুক্ত হয়ে তৎপরতার সুযোগ করে দিচ্ছে, সেটিও আমরা লক্ষ্য করছি।

তিনি আরও বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রস্তুত থাকবে। কোনো ধরনের তৎপরতা বা অরাজকতার সুযোগ দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় পাশে থাকবে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পূর্বঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জবি ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। একই দিন জবিতে ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচির খবরও প্রকাশিত হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
মোটরসাইকেল আটকে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
জবিতে মানসিক স্বাস্থ্যচর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান উপাচার্যের
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ