ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

জবিতে ফের দুই পক্ষের মারামারি

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগঠনটির সদস্যসচিব শামসুল আরেফিন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের সময় ক্যাম্পাসে কিছু সময়ের জন্য উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আরেফিন ও অনিকের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি পোস্ট দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পক্ষের পোস্টের জবাবে অন্য পক্ষ পাল্টা পোস্ট দেওয়ায় বিষয়টি নিয়ে তাঁদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে ক্যাম্পাসে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভিক্টোরিয়া পার্কের চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। পরে সংঘর্ষ ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজনকে রড ও পাইপ হাতে একে অপরকে ধাওয়া ও হামলা করতে দেখা যায়। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়।

সংঘর্ষে আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাদুদ এবং লোকপ্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন। তাঁদের কীভাবে ও কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্টের সঙ্গে আজকের সংঘর্ষের সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের নাম জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। এখন মোটামুটি শান্ত।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবির পাঁচ শিক্ষার্থীর পাশে ছাত্রদলকর্মী শাকিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পাঁচজন অসচ্ছল নবীন শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান।
রাবির পাঁচ শিক্ষার্থীর পাশে ছাত্রদলকর্মী শাকিল
যবিপ্রবিতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল পেমেন্ট চালু
শিক্ষার্থীদের বিভিন্ন ফি পরিশোধের প্রক্রিয়া সহজ করতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল অটোমেশন পেমেন্ট ব্যবস্থা চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
যবিপ্রবিতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল পেমেন্ট চালু
জানাজায় সবার উদ্দেশ্যে যা বললেন অপ্রতিমের বাবা 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিহত স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা হয়েছে।
জানাজায় সবার উদ্দেশ্যে যা বললেন অপ্রতিমের বাবা 
ইবিতে শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার হাব’ স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার হাব’ স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্র্যাকের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
ইবিতে শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার হাব’ স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক 
গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেওয়ার ক্যাম্প শুরু হয়েছে।
গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা
আরও পড়ুন
রাবির পাঁচ শিক্ষার্থীর পাশে ছাত্রদলকর্মী শাকিল
ঢাকায় ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল
জবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি