ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম
কাল্পনিক ছবি

রাজধানীর বনশ্রীতে কুকুরকে খাবার দিতে গিয়ে এক তরুণী হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় খিলগাঁও থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বনশ্রীর এফ ব্লকের একটি গলিতে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার(২৩ সেপ্টেম্বর) সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ওই তরুণী। পরে বিকেলে খিলগাঁও থানায় অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, গলির একটি কাপড়ের দোকানের সামনে কয়েকটি কুকুরকে খাবার দিচ্ছিলেন তিনি। এ সময় কুকুরগুলো দোকানের সিঁড়িতে উঠে যায়। দোকানে থাকা ১২ বছরের এক ছেলে তাকে সেখান থেকে সরে যেতে বলে। কিছুটা দেরি হওয়ায় দোকানের ভেতরে থাকা মালিকও তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেন তিনি।

এ সময় ওই ছেলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ করেন তরুণী। এর প্রতিবাদ করলে দোকানের ভেতর থেকে প্রায় ২০ বছর বয়সী আরেক তরুণ বেরিয়ে এসে তার মুখে ঘুষি মারেন বলে অভিযোগ তার।

পরে আশপাশের আরও অন্তত ৫০ জন মানুষ সেখানে জড়ো হন। তাদের কেউ হামলা, কেউ মারধর এবং কেউ গালিগালাজ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, তরুণীকে মারধরের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। বৃহস্পতিবার উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
আরও পড়ুন
শিশুকে বলাৎকার-আত্মহত্যা প্ররোচণার মামলায় মাদরাসা শিক্ষার্থী গ্রেপ্তার