ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ, মিলল চাঞ্চল্যকর তথ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থার কার্যালয়ের বিপরীত পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটা এ ঘটনায় গ্রেপ্তার তরুণকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সামনে এই তথ্য তুলে ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তরুণের নাম রেজাউল ইসলাম (২৩)। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই যুবককে আইসিটির তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়। সেই পরিকল্পনা অনুযায়ী গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করে ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটান ওই তরুণ।

ধানমন্ডি থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, মঙ্গলবার দিনগত রাত ১২টা ২৬ মিনিটের দিকে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের এক বাসার সামনে পাকা রাস্তার ওপর এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে।

রেজাউলের বরাত দিয়ে তিনি বলেন, আনুমানিক ১০-১২ দিন আগে নিউমার্কেট এলাকার এক চায়ের দোকানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রেজাউলকে আইসিটির তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার চুক্তি করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করেন রেজাউল। পরবর্তীতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি; কিন্তু ধরা পড়ে যান পুলিশের হাতে।

ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প মানেই মাদক ব্যবসা, আধিপত্যের লড়াই আর রক্তাক্ত সংঘাত। এই অপরাধ জগতের নিয়ন্ত্রক হয়ে উঠতে একের পর এক অপরাধে জড়িয়ে তৈরি হয়েছে নতুন নতুন মুখরোচক গল্প।  সম্প্রতি আদালতের নির্দেশে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে গাজীপুরের নাওজোড় এলাকায় প্রিজন ভ্যান থেকে পালিয়ে ফের আলোচনায় এসেছেন ক্যাম্পের অন্যতম শীর্ষ মাদকসম্রাট রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ হিসেবে কাজ করতেন রাজা। আয় কম হওয়ায় পরবর্তীতে একটি গ্যাস পাম্পে চাকরি নিলেও এক ঘটনায় তা হারান। ২০১৮ সালে জেনেভা ক্যাম্পে পুলিশের এক অভিযানে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন তিনি।  এটিই ছিল তার বিরুদ্ধে প্রথম মামলা। প্রায় দুই মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে ছোটখাটো মাদক ব্যবসা শুরু করেন। পরে আবার কারাগারে গিয়ে বড় বড় অপরাধীদের সংস্পর্শে আসেন এবং বের হয়ে পুরোদমে অপরাধ জগতে যুক্ত হন। ২০১৪ সালে তৎকালীন গডফাদার ইশতিয়াকের হাত ধরে অপরাধ জগতে পা রাখা রাজা ২০২০ সালে ইশতিয়াকের মৃত্যুর পর ক্যাম্পের মাদক ব্যবসার বড় অংশ নিয়ন্ত্রণে নেন। একপর্যায়ে টেকনাফ থেকে সরাসরি মাদকের চালান এনে ক্যাম্পে সরবরাহের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। মাত্র ২৭ বছর বয়সেই পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদকসহ মোট ৩০টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে কেবল মোহাম্মদপুর থানাতেই রয়েছে ২৯টি মামলা (৩টি হত্যা, ৭টি হত্যাচেষ্টা, ৪টি বিস্ফোরক ও ১৩টি মাদক মামলা)। বিশেষ করে ৫ আগস্টের পর ক্যাম্পের আধিপত্য, মাদকের স্পট নিয়ন্ত্রণ ও অর্থ আদায় নিয়ে বুনিয়া সোহেলসহ কয়েকটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে রাজার তীব্র বিরোধ সৃষ্টি হয়। এই আধিপত্যের লড়াই কেন্দ্র করে ক্যাম্পের ভেতরে পরপর অন্তত ১০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে বিশাল সম্পদের মালিক হয়েছেন পিচ্চি রাজা। স্থানীয়দের তথ্যমতে, তার শ্বশুর খোরশেদ, শালা নয়ন ও ফুফাতো ভাই রনির নিয়ন্ত্রণে ২৫ থেকে ৩০টি সিএনজিচালিত অটোরিকশা এবং রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট ও স্থাবর সম্পত্তি রয়েছে। তাছাড়া আদি, নবাব, শাহজাদা, ফাইজান, বেলুন, রুবেল, নাটা সুমন, সুজন ও ব্যাটারি কামরানসহ একদল সহযোগীর মাধ্যমে তিনি ক্যাম্পের মাদক সরবরাহ, চাঁদাবাজি ও প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের কাজ পরিচালনা করতেন। গত ১৯ মে নেপাল থেকে ঢাকায় ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে গত ২৭ সেপ্টেম্বর প্রিজন ভ্যান থেকে টয়লেটে যাওয়ার অজুহাতে পলানোর পর তাকে পুনরায় গ্রেফতার করতে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, কে সোর্স আর কে সোর্স নয়, তা মুখ্য বিষয় নয়; মূল বিষয় হলো অপরাধীকে আইনের আওতায় আনা। পিচ্চি রাজাসহ ক্যাম্পের সব অপরাধীকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। আরটিভি/এসআর
যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) উল্টো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে দুই আরোহীর অসদাচরণের শিকার হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। এ ঘটনায় বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। 
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ডিএনসিসির প্রশাসক বলেন, ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলবে।
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
নারায়ণগঞ্জে মাদরাসায় ট্রান্সমিটার বিস্ফোরণ: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু
নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদরাসার ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরী মারা গেছে।
নারায়ণগঞ্জে মাদরাসায় ট্রান্সমিটার বিস্ফোরণ: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু
আরও পড়ুন
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
গ্রিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, চার মার্কিনিসহ নিহত ৬
ধানমন্ডিতে পরপর ককটেল বিস্ফোরণ, আটক ৩ 
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি