
অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবশেষ নির্ধারণ করা দামই বহাল রাখার নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই চিঠি পাঠানো হয়।
ফলে অক্টোবর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা বহাল থাকবে।
বিশ্ববাজারে দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ।
সবশেষ গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার, যা পরের দিন ২১ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই কার্যকর হয়।
বিপিসির লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি এড়াতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে তখন জানিয়েছিল জ্বালানি বিভাগ।
আরটিভি/এসএইচএম




