ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রেমিকের মৃত্যুর খবর শুনার পর চলে গেলেন প্রেমিকাও

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: সংগৃহীত

প্রেমিকের মৃত্যুর খবর জানার পর ২৯ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত প্রেমিকার নাম তন্ময়ী মন্ডল।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নার্সের চাকরি করতেন। অন্যদিকে কথিত প্রেমিক আকাশ মিত্র (৩৬) হক কম্পানিতে বিক্রয় প্রতিনিধির কাজ করতেন। তন্ময়ী প্রেমিকের মরদেহ শনাক্ত করতে এসে ঢামেক হাসপাতালের বাথরুমে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, সোমবার সকালে ঢামেক হাসপাতালের নিচ তলার একটি বাথরুম থেকে তন্ময়ী মন্ডলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। মৃত নারীর বোন তন্দ্রা মন্ডল ঢামেক মর্গে এসে লাশ শনাক্ত করেন।

তিনি জানান, বরিশালের আগলঝড়া উপজেলার মৃত বিভুত মন্ডলের মেয়ে তন্ময়ী মন্ডল।

তিনি ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নার্স ছিলেন।

মৃতের বোন তন্দ্রা মন্ডল বলেন, কেরানীগঞ্জের আকাশ নামে এক ছেলের সাথে তন্ময়ীর সম্পর্ক ছিল। আকাশ তার সাথে প্রতারণা করেছেন। বিভিন্ন অজুহাত দেখিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছে। সে আবার টাকাগুলো কয়েক জনের কাছ থেকে সংগ্রহ করেছিল।

তিনি বলেন, আকাশ রোববার বিকালে কেরানীগঞ্জের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি জেনে তন্ময়ী ঢামেক হাসপাতালে যায়। সেখানে ঘুরাঘুরি করেন। পরে কোন সময়ে হাসপাতালের বাথরুমে আত্মহত্যা করেছেন।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই রফিকুল ইসলাম জানান, পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার মাখন চন্দ্র মিত্রের ছেলে আকাশ। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের মালোপাড়া মিন্টু হাজীর গলিতে থাকতো।

তিনি আরো জানান, দেনার চাপ সামলাতে না পেরে আকাশ আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি ডায়েরিতে লিখে গেছেন। তিনি এক সন্তানের জনক ছিলেন। পৃথক ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার বাথরুম থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ২৮ বছর।
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানার শাহিনুর আলম গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলমকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। 
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানার শাহিনুর আলম গ্রেপ্তার
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
বার্তায় বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল এগারোটায় একাধিক বোমা হামলা করা হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
এবার ঢাকা দখলে নেওয়ার হুমকি অটোরিকশা চালকদের
প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ না দিলে পুরো রাজধানীর রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা মালিক ও চালকরা।
এবার ঢাকা দখলে নেওয়ার হুমকি অটোরিকশা চালকদের
রাজধানীর আদাবরে ফিজিওথেরাপি সেন্টারে আগুন
রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং এলাকায় একটি ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডে অবস্থিত এসকে টাওয়ারের ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম জানান, কিচেনে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আরটিভি/এসকে
রাজধানীর আদাবরে ফিজিওথেরাপি সেন্টারে আগুন
আরও পড়ুন
স্বামী মৃত্যুর শোক সইতে না পেরে রেললাইনে স্ত্রী, একসঙ্গে সৎকার
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে