ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ২ তলা থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১১:২০ এএম
ফাইল ছবি

রাজধানী ঢাকার ভাটারায় একটি ভবনের দুই তলা থেকে নিচে পড়ে প্রাণ গেছে ফুয়াদ নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন বাসার সাততলা ভবনের দুইতলা থেকে নিচে পড়ে যান তিনি। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা ভাটারা সাঈদনগরে সাততলা বাসার দুইতলায় একটি বাসায় মেস ভাড়া করে থাকতাম। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পরে আছে।

দ্রুত তাকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে, কীভাবে তিনি নিচে পড়ে গেছেন, তা জানাতে পারেননি তার সহপাঠীরা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন, চাপাতি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মিরপুর বিভাগে ১২৪ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৫১ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। আরটিভি/টিআর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
বায়ুদূষণের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। অন্যদিকে ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
নেশার জন্য মায়ের ক্যানসার চিকিৎসার টাকা ছিনতাই ও ভিটা বিক্রির চাপ, অতঃপর...
অসুস্থ ও অসহায় অবস্থায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হন রোকেয়া বেগম। প্রথমে তিনি খিলক্ষেত থানায় যান। পরে থানা পুলিশের পরামর্শে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলা করেন।
নেশার জন্য মায়ের ক্যানসার চিকিৎসার টাকা ছিনতাই ও ভিটা বিক্রির চাপ, অতঃপর...
পায়ুপথে তিন ‘সোনার ডিম’ নিয়ে ঢাকায় নামলেন যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশি করে তার পায়ুপথে বিশেষ কৌশলে লুকানো সোনার পেস্ট ভর্তি তিনটি ডিম পেয়েছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। 
পায়ুপথে তিন ‘সোনার ডিম’ নিয়ে ঢাকায় নামলেন যাত্রী
আরও পড়ুন
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা