ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নেশার জন্য মায়ের ক্যানসার চিকিৎসার টাকা ছিনতাই ও ভিটা বিক্রির চাপ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

জীবনের কঠিন সময়ে সন্তানের কাছ থেকে যেখানে একটু সেবা, সহানুভূতি ও নিরাপত্তা পাওয়ার কথা, সেখানে নেশার জন্য ক্যানসারে আক্রান্ত বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য রাখা টাকা ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলেছেন ছেলে। এমনকি অসুস্থ মাকে মারধর ও নির্যাতন করে ভিটা বিক্রির জন্যও লাগাতার দিয়ে যাচ্ছিলেন চাপ।

ঘটনাটি রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জের জামতলা এলাকার। এ ঘটনায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ৪২ বছর বয়সী মো. সোহেল রানাকে বুধবার দিবাগত রাতে জামতলার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে তাকে।

মামলার নথি ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল রানার বাবা মারা যাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। ২০০৭ সাল থেকে বিভিন্ন সময়ে মায়ের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তা নেশাসহ বিভিন্ন অনৈতিক কাজে ব্যয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সময়ের সঙ্গে তার আচরণ আরও উগ্র হয়ে ওঠে বলে অভিযোগ পরিবারের।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২২ আগস্ট রাতে ক্যানসারে আক্রান্ত মা রোকেয়া বেগমের কাছে নিজের ভিটেমাটি বিক্রি করে নেশার টাকা দেওয়ার দাবি করেন সোহেল রানা। মা এতে রাজি না হওয়ায় এলোপাতাড়ি মারধর ও নির্যাতন করা হয় তাকে।

এর আগে, গত ২০ আগস্ট ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ঘরভাড়ার জন্য রাখা ২৫ হাজার টাকা নিয়ে যান সোহেল রানা। পরে গত ৩ সেপ্টেম্বর ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে মায়ের চিকিৎসার জন্য রাখা ৪২ হাজার টাকা নিয়ে যান তিনি।

পরিবারের সদস্যদের ভাষ্য, সন্তান হিসেবে বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছেন রোকেয়া বেগম। কিন্তু কোনোভাবেই তার আচরণে পরিবর্তন আসেনি। একপর্যায়ে মাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

অসুস্থ ও অসহায় অবস্থায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হন রোকেয়া বেগম। প্রথমে তিনি খিলক্ষেত থানায় যান। পরে থানা পুলিশের পরামর্শে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলা করেন।

মামলায় দণ্ডবিধির ৩২৩, ৩৮০ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

খিলক্ষেত থানার পুলিশ জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সোহেল রানাকে অভিযান চালিয়ে জামতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
পায়ুপথে তিন ‘সোনার ডিম’ নিয়ে ঢাকায় নামলেন যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশি করে তার পায়ুপথে বিশেষ কৌশলে লুকানো সোনার পেস্ট ভর্তি তিনটি ডিম পেয়েছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। 
পায়ুপথে তিন ‘সোনার ডিম’ নিয়ে ঢাকায় নামলেন যাত্রী
স্বামীকে রেখে গেলেন অফিসে, বাসায় ফিরে স্ত্রীর ‘চোখ কপালে’
ঢাকার উত্তর শাহজাহানপুরে একটি পাঁচতলা বাড়ির ছাদের টিনের ঘর (চিলেকোঠা) থেকে ফখরুল হোসেন ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।  বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় আমতলা জামে মসজিদের সামনে ওই বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ স্বামীকে ঘরে রেখে কর্মস্থলে গিয়েছিলেন স্ত্রী সম্পা। রাতে কাজ শেষে বাসায় ফিরে তিনি ঘরের মেঝেতে স্বামী ফরহাদের রক্তাক্ত ও নিথর দেহ দেখতে পান। এ সময় ঘরের চারপাশে খাবার-দাবার ছড়িয়ে-ছিটিয়ে ছিল। প্রায় দেড় দশকের দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে বাকরুদ্ধ ও পাগলপ্রায় স্ত্রী। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতের ছোট বোন নূর আফসানা হাসান নিতুর অভিযোগ করেন, নানার সূত্রে পাওয়া ওই বাড়ির সম্পত্তি নিয়ে তাদের বড় বোন নূর আফসানা হাসান নিপা ও তার স্বামী সুজন সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফরহাদকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার দুই দিন আগেও তাকে জোর করে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সন্ধ্যার দিকে ফরহাদকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের বোন ও ভগ্নিপতিকে আটক করে শাহজাহানপুর থানা পুলিশ। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনার পেছনে অনেকগুলো ইস্যু কাজ করতে পারে। আমরা যতটুকু জেনেছি, সম্পত্তি সংক্রান্ত একটা বিরোধ আছে। এছাড়া আরো কোনো ইস্যু আছে কিনা সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যাচাই বাচাই শেষে তথ্য প্রমাণ সংগ্রহ করার পরে আমরা বলতে পারবো প্রকৃতপক্ষে কেন এ ঘটনা ঘটেছে। আরটিভি/টিআর
স্বামীকে রেখে গেলেন অফিসে, বাসায় ফিরে স্ত্রীর ‘চোখ কপালে’
মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 
মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’
রাজধানী ঢাকায় অটোরিকশা ও ই-বাইক চলাচলে শৃঙ্খলা আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে আটটি জোনে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’
আরও পড়ুন
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান
ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য