ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের নামফলক স্থায়ীভাবে অপসারণের খবরকে গুজব বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সংস্থাটি জানায়, নামফলকগুলো সরিয়ে ফেলা হয়নি, বরং এলাকাটির সৌন্দর্যবর্ধন ও সংস্কারকাজ শেষে এগুলোকে আরও সুন্দর ও নান্দনিকভাবে পুনরায় স্থাপন করা হবে।

শুক্রবার (৯ অক্টোবর) ডিএনসিসির মুখপাত্র মো. জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের নামফলক স্থায়ীভাবে অপসারণের কোনো উদ্যোগ নেয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বরং সংস্কারকাজ শেষে নামফলকগুলো আরও সুন্দর, নান্দনিক ও দৃষ্টিনন্দনভাবে স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

এতে আরও বলেন, শুক্রবার মিরপুর-১০ নম্বরে ডিএনসিসি আয়োজিত ‌‘জুলাই গ্রাফিতি রিমেক’ কার্যক্রমের উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নামফলক সরিয়ে ফেলা নিয়ে অসত্য তথ্য ছড়িয়ে পড়ে।

সম্প্রতি অবৈধ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মিরপুর-১০ গোলচত্বরের পুলিশ বক্সটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে সেই পুলিশ বক্সের সংস্কার এবং পুরো এলাকার সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয় ডিএনসিসি কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান সংস্কারকাজের সুবিধার জন্যই পুলিশ বক্সের দেয়ালে থাকা নামফলকগুলো সাময়িকভাবে সরিয়ে রাখা হয়েছে। ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশনায় সংস্কারকাজের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। নামফলকগুলো স্থায়ীভাবে সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই। বরং প্রশাসকের পরিকল্পনা অনুযায়ী, নামফলকগুলোর নকশা নতুন করে তৈরি করে মিরপুর-১০ গোলচত্বরে আরও দৃষ্টিনন্দনভাবে স্থাপন করা হবে।

নতুন নকশায় নামফলকগুলো বসানো হলে পথচারী ও সাধারণ মানুষের কাছে সেগুলো আরও স্পষ্টভাবে দৃশ্যমান হবে। জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং যোদ্ধাদের অবদান স্মরণে রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়েই নামফলকগুলো নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানায় ডিএনসিসি।

সংস্কারকাজ ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম সম্পন্ন হলে নামফলকগুলো আরও আকর্ষণীয় ও নান্দনিকভাবে স্থাপন করা হবে। তাই সাময়িকভাবে নামফলক সরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিয়ে প্রকৃত বিষয়টি জানার আহ্বান জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এই বিষয়গুলোকে সমন্বয় করে মিরপুর-১০ গোলচত্বরকে আরও সুন্দর ও নান্দনিকভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
ঢাকার সড়কে অটোরিকশা চলাচলে দাবি মেনে নিতে বলা একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলেরই ৭০০ অটোরিকশার খোঁজ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশের একজন মানুষ নাই অটোরিকশার পক্ষে আন্দোলন করবে। কিন্তু একটা বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল বলেন অটোরিকশা চলাচলের দাবি সরকারের মানা উচিত। এইটা হাস্যকর। পরে খোঁজ নিয়ে জানা গেছে তারই ৭০০ অটোরিকশা রয়েছে। মিল্টন বলেন, অনেক জায়গায় ফুটপাত ভেঙে গেছে সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করা হবে। ডিএনসিসি প্রশাসক বলেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশা চালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। গ্রাফিতি অঙ্কন প্রসঙ্গে তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। এখানে কোনো রাজনীতিকরণ হবে না, যারা দেশে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের গ্রাফিতিতে রাখা হবে। আরটিভি/টিআর
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন, চাপাতি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মিরপুর বিভাগে ১২৪ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৫১ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। আরটিভি/টিআর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
ঢাকায় ২ তলা থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন বাসার সাততলা ভবনের দুইতলা থেকে নিচে পড়ে যান তিনি।
ঢাকায় ২ তলা থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
বায়ুদূষণের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। অন্যদিকে ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
আরও পড়ুন
বিক্রি করতে না পেরে শিশু বায়জিদকে রাস্তায় ফেলে যায় অপহরণকারীরা
মোহাম্মদপুরে তৈরি হতো শিশুদের ভেজাল ওষুধ, গ্রেপ্তার ৩
মেয়ের চাপে যশোর থেকে ঢাকায় হেরোইন আনছিলেন ৬৫ বছরের মা
কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল