ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ স্লোগানে যাত্রা শুরু করলো শাহীন কেয়ার্স ট্রাস্ট 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’ (এসসিটি)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সৌজন্য ছবি

‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’—এই মহতী মূলমন্ত্রকে ধারণ করে এক নতুন মানবিক ও সামাজিক অধ্যায়ের সূচনা করল বিএএফ শাহীন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাব লিমিটেডের ব্যাঙ্কুয়েট হলে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’ (এসসিটি)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বি এ এফ শাহীন কলেজ তেজগাঁও ঢাকার ১৯৮৯ সালের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় দুই বছরের আলোচনা সভা পরামর্শের ভিত্তিতে সমাজ থেকে বৈষম্য দূর করে একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার উদ্দেশ্যকে সামনে রেখেই ট্রাস্ট গঠিত হয়। এটি বাংলাদেশ, উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় ছড়িয়ে থাকা শাহীনদের বৈশ্বিক যোগাযোগের একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের শুরুতেই ব্যাঙ্কুয়েট হলের প্রবেশদ্বারে আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসা জানান ট্রাস্টের বোর্ড সদস্য সেলিন সুলতানা, ফাজল সালাউদ্দিন ও রোজানা রউফ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এরপর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ইশারা ভাষায় জাতীয় সঙ্গীত পরিবেশন করে যা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।



এরপর শাহীন কেয়ার্স ট্রাস্টের চেয়ারপারসন দাতা মাগফুর অংশীদারিত্ব ও টেকসই উন্নয়নের ওপর জোর দিয়ে স্বাগত বক্তব্যে বলেন, “এই অর্থপূর্ণ উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। টেকসই উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের এই যাত্রায় আমাদের সমর্থন সবসময় অব্যাহত থাকবে।

চেয়ারপারসনের বক্তব্যের পর শুরু হয় ‘জার্নি অফ ৮৯’ পর্ব। এ পর্যায়ে ট্রাস্টের বোর্ড সদস্য শাহনাজ শারমীন এই ট্রাস্ট গঠনের পেছনের মূল গল্পটি সবার সামনে অত্যন্ত আবেগঘনভাবে তুলে ধরেন। তিনি বলেন, কীভাবে স্কুলের দিনগুলো শেষ করে বন্ধুরা যার যার কর্মজীবনে প্রবেশ করে এবং এক সময় অনুভব করে যে সমাজের জন্য, মানুষের জন্য কিছু করা প্রয়োজন; মূলত সেই তাড়না থেকেই শুরু হয় এই ট্রাস্টের ভাবনা। এই মহৎ উদ্যোগে পর্দার আড়ালে থেকে প্রবাসে থাকা বন্ধু এবং দেশের বন্ধুদের দারুণ ও নিঃস্বার্থ সমর্থনের গল্পটিও তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এরপর ডিজিটাল স্ক্রিনে ট্রাস্টের জন্মলগ্নের স্মৃতি ও ১৯৮৯ সালের সোনালী দিনগুলো নিয়ে নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র ‘দ্য জার্নি অফ ৮৯’ প্রদর্শন করা হয়।

তথ্যচিত্র প্রদর্শনের পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। চেয়ারপারসন দাতা মাগফুর ট্রাস্টের সকল সম্মানিত ট্রাস্টি সদস্যদের সবাইকে সাথে নিয়ে এক কেক কেটে ট্রাস্টের শুভ উদ্বোধনের পাশাপাশি ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইট www.shaheencares.org -এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর শাহীন কেয়ার্স ট্রাস্টের মূল লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ৫টি মূল স্তম্ভ অতিথিদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক সুমনা বিনতে মাসুদ। একই সাথে তিনি সাতারকূল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস)-এর সাথে ট্রাস্টের যৌথ কাজের রূপরেখাও তুলে ধরেন।

এই লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ হিসেবে এরপর অনুষ্ঠিত হয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। ঢাকার সাতারকুলে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন ভাইবোনদের উন্নয়ন, শিক্ষা ও স্বনির্ভরতার লক্ষ্যে ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত দীর্ঘ ৩ বছর মেয়াদি এই যৌথ প্রকল্পের চুক্তিতে শাহীন কেয়ার্স ট্রাস্টের পক্ষে সাধারণ সম্পাদক সুমনা বিনতে মাসুদ এবং সাতারকূল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক উজ্জ্বলা বনিক স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে সাতারকূল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (SPUS) সাধারণ সম্পাদক উজ্জ্বলা বনিক ট্রাস্টের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এভাবে সবাই এগিয়ে আসলে এসব শিশুদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনা খুব দ্রুত সম্ভব হবে। আমরা বিশ্বাস করি যে এই অংশীদারিত্ব আমাদের লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। নতুন এই পথচলা আমাদের লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিতে এক অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে।”

চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে সাতকূল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চমৎকার পরিবেশনায় একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত ও মুগ্ধ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় উন্মুক্ত আলোচনা । এই সেশনে উপস্থিত অতিথিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গঠনমূলক প্রশ্নের উত্তর দেন এবং ট্রাস্টের আগামী দিনের কর্মপরিকল্পনা ব্যাখ্যা করেন ট্রাস্টের বোর্ড মেম্বার ব্যারিস্টার মাজেদুল ইসলাম ও অর্ণিবান আফতাব ।

আয়োজনে বিএএফ শাহীন কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্মী বিশিষ্ট নাগরিক এবং বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে, প্রাক্তন শাহীনদের সবাইকে এই কল্যাণমূলক ট্রাস্টের সাথে যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন শাহীন কেয়ার্স ট্রাস্টের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব আনিসুজ্জামান নাসের খান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের নামফলক স্থায়ীভাবে অপসারণের খবরকে গুজব বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
ঢাকার সড়কে অটোরিকশা চলাচলে দাবি মেনে নিতে বলা একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলেরই ৭০০ অটোরিকশার খোঁজ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশের একজন মানুষ নাই অটোরিকশার পক্ষে আন্দোলন করবে। কিন্তু একটা বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল বলেন অটোরিকশা চলাচলের দাবি সরকারের মানা উচিত। এইটা হাস্যকর। পরে খোঁজ নিয়ে জানা গেছে তারই ৭০০ অটোরিকশা রয়েছে। মিল্টন বলেন, অনেক জায়গায় ফুটপাত ভেঙে গেছে সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করা হবে। ডিএনসিসি প্রশাসক বলেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশা চালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। গ্রাফিতি অঙ্কন প্রসঙ্গে তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। এখানে কোনো রাজনীতিকরণ হবে না, যারা দেশে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের গ্রাফিতিতে রাখা হবে। আরটিভি/টিআর
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন, চাপাতি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মিরপুর বিভাগে ১২৪ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৫১ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। আরটিভি/টিআর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
ঢাকায় ২ তলা থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন বাসার সাততলা ভবনের দুইতলা থেকে নিচে পড়ে যান তিনি।
ঢাকায় ২ তলা থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
বায়ুদূষণের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। অন্যদিকে ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস