ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে তিন রাস্তা মোড়সংলগ্ন ময়ূর ভিলার কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরের পাটালি ও সাব্বির গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে হামলার এ ঘটনা ঘটে।

থানা পুলিশ বলছে, গত কয়েকদিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় গ্রুপ এলাকায় নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছে।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) রায়েরবাজারে পাটালি গ্রুপের হামলায় একজন আহত হওয়ার জের ধরে নতুন সংঘাতের ঘটনা ঘটে।

সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, গুলিবিদ্ধ সুমন আলী পাটালি গ্রুপের সদস্য। তার ছেলে ফাহিম চাপাতির কোপে আহত হয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের আরশিনগর এলাকার রাজ বারবার জোন সেলুনে চুল কাটানোর সময় ফরহাদ নামে একজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

পুলিশ বলছে, ফরহাদও পাটালি গ্রুপের সদস্য ছিলেন। নিহত ফরহাদের ভগ্নিপতি গুলিবিদ্ধ সুমন।

পুলিশ কর্মকর্তা মামুন আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ দুই গ্রুপের মধ্যে প্রায়ই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। গত কয়েকদিনে এসব গ্রুপের অন্তত অর্ধশত সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু তারা জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন।

সবশেষ এ হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানী ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রাজধানীতে আজ কোথায় কী?
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাজধানীর গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গুলশান ২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি বলেন, দুপুরে লেকের পাশের বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেওয় হয়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল। শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এ ছাড়া, ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী এবং কীভাবে তার মরদেহ লেকে এলো, তা জানতে তদন্ত চলছে। আরটিভি/টিআর
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
রাজধানীর এক ব্যস্ত রাস্তায় এক বিদেশি নাগরিকের সঙ্গে সিএনজি চালকের মারামারির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে মারামারির ভিডিওটি ছড়িয়ে পড়ে।  ভিডিওটিতে দেখা যায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কে একজন বিদেশি নাগরিক এক সিএনজি চালককে উপর্যুপরি কিল-ঘুষি মারছে। আত্মরক্ষার্থে সিএনজি চালক বারবার বাধা ও পেছনে হটতে দেখা যায়। তবে ঘটনাটি রাজধানীর কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা সমালোচনা করেছেন। সড়কে এ ধরনের বিশৃঙ্খলা ও আচরণে মূল অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন।  আরটিভি/এসআর  
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
আরও পড়ুন
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান