ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ‘বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষে’ আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এছাড়াও অস্টিওপোরোসিস দিবস উদযাপন উপকমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন অধ্যাপক ডা. শেখ ফরহাদ এবং আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীন।

সেমিনারে বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, প্যানেল আলোচনা ও কুইজ অনুষ্ঠিত হবে।

প্যানেল আলোচনায় অংশ নেবেন অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা. ফারুক কাশেম, অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডা. শেখ ফরিদ আহমেদ এবং অধ্যাপক মোহাম্মদ বেলালুল ইসলাম।

প্রসঙ্গত, ‘আজীবন হাড় গড়ুন, সুরক্ষা দিন ও শক্তিশালী করুন’ প্রতিপাদ্যে এবারের কর্মসূচি পালন করা হচ্ছে, বৈজ্ঞানিক সহযোগিতা দিচ্ছে ইনসেপ্টা। হাড়ের ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালন করা হয়। এ রোগে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে, ফলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১২ দাবিতে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের বিক্ষোভ
সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি কমানোসহ ১২ দফা দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অটোচালকরা।
১২ দাবিতে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের বিক্ষোভ
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ন্যূনতম মজুরি বোর্ডের সামনে এ বিক্ষোভ শুরু করেন সংগঠনের সদস্যরা।
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা 
রাজধানীতে বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ডাকা ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা 
ঢাকার যোগাযোগব্যবস্থা নিয়ে সরকারের বহুমুখী উদ্যোগ 
রাজধানী ঢাকাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সমন্বিত যোগাযোগব্যবস্থার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
ঢাকার যোগাযোগব্যবস্থা নিয়ে সরকারের বহুমুখী উদ্যোগ 
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪১ জন ধরা, শীর্ষে মিরপুর
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪১ জন ধরা, শীর্ষে মিরপুর
আরও পড়ুন
ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ
টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
ডা. জুবাইদা রহমানের উদ্যোগে অপসারণ হলো প্রতিবন্ধী ইমাম হোসেনের পিঠের দুই কেজির টিউমার
স্বাস্থ্য খাতে জাপানি ফাউন্ডেশনকে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের