ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর পল্লবী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে চেকপোস্ট দেখে পালানোর চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত মোটরসাইকেল।

গ্রেপ্তার দুজন হলেন মশিউল আজম অরিন ও শান্ত ইসলাম। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

ডিসি হাসান মোহাম্মদ জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনে নিচে চেকপোস্টে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মশিউল আজম অরিনের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গত বছরের ২৮ মে মশিউল আজম অরিনের কাছ থেকে ডিবির মিরপুর বিভাগ একটি অস্ত্র উদ্ধার করেছিল। ওই ঘটনায় পল্লবী থানায় ২০২৫ সালের ২৫ মে অস্ত্র আইনে একটি মামলা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা, পল্লবী থানাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে।

অন্যদিকে শান্ত ইসলামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
রাজধানী ঢাকায় আজ (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
রাজধানীতে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগ
পল্লবী থানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল বিস্ফোরণ
তরুণরা খেলাধুলায় মনোযোগী হলে সামাজিক অপরাধ কমে আসবে: ক্রীড়া প্রতিমন্ত্রী