ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ এএম
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

রোববার (২৫ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড ইস্যুর ঘোষণা
দুপুর সাড়ে ১২টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে ব্র্যাক ব্যাংক। দেশের প্রথম ব্যাংক হিসেবে এ ধরনের বন্ড ইস্যু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এ বন্ডের অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন নির্মাণ এবং শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।

হাতিরঝিলে নগর বাগান প্রকল্পের উদ্বোধন
বিকেল ৩টায় রাজধানীর হাতিরঝিলে মগবাজার আউটডোর এলাকার হলিডে ইন হোটেল-সংলগ্ন স্থানে নগর বাগান প্রকল্পের উদ্বোধন করা হবে। ফুটস্টেপস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রকল্পের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজউকের সেবায় নতুন গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন
একইসঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন নিষ্পত্তি এবং আবেদনে কোনো ঘাটতি থাকলে মোবাইল ফোন বা ই-মেইলের মাধ্যমে তা জানানোর ব্যবস্থা চালু হওয়ায় সেবায় গতি ও স্বচ্ছতা বাড়ছে।
রাজউকের সেবায় নতুন গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৯৮
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৯৮
হাসপাতালের ৮ তলা থেকে নিচে তাকায় কিশোরী, মুহূর্তেই ‘সব শেষ’
ঢাকার শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের ৮ তলা থেকে নিচে তাকায় কিশোরী, মুহূর্তেই ‘সব শেষ’
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রোববার (২৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রাজধানীর পল্লবী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার
রাজধানীর পল্লবীতে চেকপোস্ট দেখে পালানোর চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত মোটরসাইকেল।
রাজধানীর পল্লবী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার
আরও পড়ুন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৯৮
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ইরাবের সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর
ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি