
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়।
রোববার (২৫ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৬, লালবাগ বিভাগে ৪২, ওয়ারী বিভাগে ৭১, মতিঝিল বিভাগে ৭১, তেজগাঁও বিভাগে ১০০, মিরপুর বিভাগে ১৭৮, গুলশান বিভাগে ৫৪, উত্তরা বিভাগে ৪৩ ও গোয়েন্দা বিভাগে তিনজন।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি ব্যবহৃত গুলির অংশ, ৩টি চাকু, ৮টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৯০৫৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
এছাড়াও ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১২টি মোবাইলফোন, ৩২০টি ২০০ টাকার জালনোট, ১টি সিপিইউ, ১টি স্ক্যানার, ১টি মাউস, ১টি কীবোর্ড, ১০ হাজার ১০০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/আইএম


