ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

হাসপাতালের ৮ তলা থেকে নিচে তাকায় কিশোরী, মুহূর্তেই ‘সব শেষ’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ এএম
প্রতীকী ছবি

ঢাকার শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সামিয়া কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা নুরুন্নবী গাজীপুর বোর্ডবাজারের সাইনবোর্ড বাদে কলমেশ্বর এলাকায় একটি কনফেকশনারির দোকান চালান।

নুরুন্নবী জানান, জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ-ছয় দিন আগে তার স্ত্রী পারুল আক্তার (৪৫) হাসপাতালে ভর্তি হন। ২৮ অক্টোবর তার অপারেশনের কথা ছিল। তিনি হাসপাতালের ৮ম তলার একটি ওয়ার্ডে ভর্তি ছিলেন।

নুরুন্নবী বলেন, ঘটনার সময় সামিয়া বাইরে ছিল। বাইরে থেকে ফিরে সে মায়ের কাছে ভাত চায়, কারণ তার ক্ষুধা লেগেছিল। ভাত খেয়ে সে বেড থেকে সামান্য দূরে কোমরসমান উঁচু একটি বড় জানালার মতো জায়গায় গিয়ে বসে। এ সময় তার মা বেডের নিচে বসে ভাত খাচ্ছিলেন।

নুরুন্নবীর বলেন, ওই জায়গায় বসে নিচের দিকে তাকালে সামিয়ার মাথা ঘুরে যায় এবং অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নুরুন্নবী জানান, চিকিৎসকদের কাছে তিনি শুনেছেন, তার মেয়ের ঘাড় ও একটি হাত ভেঙে গেছে, কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং ভেতরেও ক্ষত ও অনেক রক্তক্ষরণ হয়েছে।

শোকাহত এই বাবা জানান, তিনি নিঃসন্তান ছিলেন। সামিয়ার বয়স যখন তিন বছর, তখন তিনি তাকে দত্তক নিয়েছিলেন। অনেক আদরে মেয়েটিকে বড় করেছেন। আজ তিনি সব হারালেন, এখন কী নিয়ে বাঁচবেন, সেই প্রশ্নই তুলেছেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজউকের সেবায় নতুন গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন
একইসঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন নিষ্পত্তি এবং আবেদনে কোনো ঘাটতি থাকলে মোবাইল ফোন বা ই-মেইলের মাধ্যমে তা জানানোর ব্যবস্থা চালু হওয়ায় সেবায় গতি ও স্বচ্ছতা বাড়ছে।
রাজউকের সেবায় নতুন গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৯৮
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৯৮
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
রোববার (২৫ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রোববার (২৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রাজধানীর পল্লবী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার
রাজধানীর পল্লবীতে চেকপোস্ট দেখে পালানোর চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত মোটরসাইকেল।
রাজধানীর পল্লবী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার
আরও পড়ুন
অনলাইনে নির্যাতনে কিশোরীর মৃত্যু, জার্মানিতে গ্রেপ্তার তরুণ
প্রতিবেশী ৩ যুবকের দেওয়া নুডলস খেয়ে ‘অপূরণীয় ক্ষতি’ কিশোরীর
ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস