ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রামপুরা ব্রিজের ওপর গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরা থানাধীন রামপুরা ব্রিজের ওপরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় শহীদুল্লাহ (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শহীদুল্লাহ ডেমরা নড়াইবাগ এলাকার বাসিন্দা হারুন অর-রশিদের ছেলে।

শহীদুল্লাহকে হাসপাতালে নিয়ে আসা জুয়েল রানা নামের একজন জানান, রামপুরা ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কা শহীদুল্লাহ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত
কর্মকর্তাদের গাড়িতে অতিরিক্ত জ্বালানি বরাদ্দ ও ব্যবহারে অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকাতে কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা থাকা জরুরি। তা না হলে বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
রাজধানী ঢাকার বাতাসের মান আজও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য এ পরিস্থিতি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বজুড়েই বাড়ছে বায়ুদূষণের মাত্রা।
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে বাসা থেকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী
রহস্য উদঘাটনে এবার তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।
তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে বাসা থেকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী
রাজধানীতে গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, সেই কিশোরের জামিন মঞ্জুর
রাজধানীর বারিধারায় দ্রুতগতির প্রাইভেটকার চাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিমের (২৪) মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে করা মামলায় গ্রেপ্তার ১৭ বছর বয়সি কিশোরের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আবদুল মোক্তাদির দুই হাজার টাকার মুচলেকায় এই জামিনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, শুনানিকালে কিশোরটির পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ওই কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে, গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-১২ নম্বর সড়কের একটি বাসা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিম। এ সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার ফুটপাতে উঠে তাকে পিষে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পরই চালকের আসনে থাকা ওই কিশোরকে উপস্থিত জনতা হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে তার চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল। পরদিন ২৩ সেপ্টেম্বর নিহত মেহেদীর ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গুলশান থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। তবে সেই মামলায় গাড়ি চালক হিসেবে আকাশ মারক নামের এক ব্যক্তিকে আসামি করা হলেও গাড়ির চালকের আসনে থাকা ওই কিশোরের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।  এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হলে ২৩ সেপ্টেম্বরই গুলশান থানা পুলিশ ওই কিশোরকে পুনরায় নিজেদের হেফাজতে নেয়। আরটিভি/এসআর
রাজধানীতে গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, সেই কিশোরের জামিন মঞ্জুর
আরও পড়ুন
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০
রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪
শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪