ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ  

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকালে তারা মিরপুর ১০, ১২ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

এতে করে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ধরেই তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে অবরোধ করছিল।

মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম জানান, পোশাক শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করেছে। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, তারা ছোট ছোট মিছিল করছে। যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
কে এই সাবেক সেনা কর্মকর্তা হাফিজ, কেন গ্রেপ্তার হলেন
অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কে এই সাবেক সেনা কর্মকর্তা হাফিজ, কেন গ্রেপ্তার হলেন
বদলে যাচ্ছে জিয়া উদ্যান
বদলে যাচ্ছে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধ এলাকায় দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু নতুনত্ব আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 
বদলে যাচ্ছে জিয়া উদ্যান
৯৯৯-এর কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
রাজধানীর হাজারীবাগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যাওয়া পুলিশের টহল দলের ওপর হামলা, সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর ও গাড়িচালককে ধারালো অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বিল্লাল হোসেন সানি (২০), আফসানা আক্তার রিয়া (২৪), ফাতেমা আক্তার সনিয়া (৩৭), মো. রুবেল মাজি ওরফে রড রুবেল (৩০) এবং মাইদুল ইসলাম তামিম (২০)।  হাজারীবাগ থানা পু‌লি‌শের বরাত দি‌য়ে ডিএম‌পির মি‌ডিয়া শাখার ডি‌সি মো. আকতার হো‌সেন ব‌লেন, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ৯৯৯ নম্বরে চর ওয়াশপুর এলাকার একটি বাড়ির ছাদে অনধিকার প্রবেশের অভিযোগ পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।   পুলিশ অভিযোগের বিষয়ে অনুসন্ধানকালে অতর্কিতভাবে তা‌দের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো চাপাতি দিয়ে টহল দলের গাড়িচালক কনস্টেবলের ডান হাতের কবজি ও ডান কাঁধে গুরুতর আঘাত করে এবং সরকারি পিকআপ ভ্যানের গ্লাস ও বডি ভাঙচুর করে।  প‌রে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।   এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে হাজারীবাগ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আরটিভি/এসআর
৯৯৯-এর কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, জানে না পুলিশ
ঢাকার কল্যাণপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর রোডের দারুস সালাম এলাকা থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের অর্ধশতাধিক সদস্য মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন। জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনায় মিছিলটি বের করা হয়। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক জানান, সন্ধ্যার দিকে দারুসসালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়। তবে, দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন তার এলাকায় মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন। আরটিভি/টিআর
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, জানে না পুলিশ
আরও পড়ুন
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
কে এই সাবেক সেনা কর্মকর্তা হাফিজ, কেন গ্রেপ্তার হলেন
বদলে যাচ্ছে জিয়া উদ্যান
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, জানে না পুলিশ