ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা করেছেন পোশাক শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকালে মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশকে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করতেও দেখা যায়।

সকাল ৯টার দিকে শ্রমিকেরা মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হন। পরে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববারের সংঘর্ষের ঘটনার পর সোমবার সকাল থেকেই মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সড়কে অবস্থান ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে রোববার মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।

সংঘর্ষের একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মোট ১৯ জনকে আটক করে পুলিশ।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে’
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা সম্মিলিতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
‘শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে’
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪০৫ জন ধরা
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৬২টি মামলা দায়ের করা হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪০৫ জন ধরা
শিল্পাঞ্চলের ৩ কারখানায় আচমকা হামলা
রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে সকালে তিনটি পোশাক কারখানায় হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার কারখানাগুলো হলো ফারইস্ট, ডিভাইন ও এপেক্স।
শিল্পাঞ্চলের ৩ কারখানায় আচমকা হামলা
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি পর্যটকের মৃত্যু
রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী পর্যটক ক্রিস্টিন ভার (৩৩) মারা গেছেন।
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি পর্যটকের মৃত্যু
সেদিন বারে ‘স্যাড মিউজিক’ বাজাতে বলেছিলেন তাহসিফ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর আগে শেষ রাতের ঘটনাপ্রবাহ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
সেদিন বারে ‘স্যাড মিউজিক’ বাজাতে বলেছিলেন তাহসিফ
আরও পড়ুন
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন