ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরের পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
ছবি: আরটিভি

টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর শনিবার গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশে কারখানাগুলোর উৎপাদন কাজ চলছিল।

এদিকে, রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের প্রায় ১৩টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন কারখানার শ্রমিক ও মানবসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো— শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেড, দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেড, রাতুল অ্যাপারেলস লিমিটেড, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক গার্মেন্টস লিমিটেড, ফখরুদ্দিন টেক্সটাইল লিমিটেড, মেঘনা গার্মেন্টস, গিলারচালা এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গার্মেন্টস, ভিন্টেজ ডেনিম লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, আনসার রোড এলাকার সাসটেইনেবল ওয়েব প্রসেসিং প্ল্যান্ট, বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের আরবেলা ফ্যাশন লিমিটেড, বহেরারচালা এলাকার লান্তাবুর গ্রুপের তাকওয়া ফ্যাশন লিমিটেড ও শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড। ছুটি ঘোষণার পর শ্রমিকরা কারখানার বাইরে চলে যান।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ২৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে তাদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। ওই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা কাজে যোগদান করবেন না। সরকার বারবার তাদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। মজুরি বৃদ্ধির কথা বললেও কার্যত সরকারের দায়িত্বশীলরা তাদের মজুরি নিয়ে সময় পার করছেন। আমরা কাজ করতে চাই। কিন্তু আমাদের শ্রমের মজুরি নির্ধারণ না করে কীভাবে কাজ করব? গত এক মাস যাবৎ আমরা দাবি জানিয়ে আসছি। সরকার আমাদের দাবির কোনো মূল্য দিচ্ছে না। শুধু কমিটি করে মিটিং করে সময় পার করছে। বেতন বৃদ্ধি করে সিদ্ধান্ত দিয়ে দিলেই তো আমরা কাজে ফিরে যাই।

শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রথমে সকাল সোয়া ৯টা ২০ মিনিটের দিকে বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করেন। কর্তৃপক্ষ শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে সকাল সাড়ে ১০টার দিকে ছুটি দিয়ে দেয়। পরে আশপাশের আরও ৫টি কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা জড়ো হয়ে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ীর দিকে যেতে থাকেন। তারা মহাসড়ক অবরোধ করেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধা ঘণ্টার জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে তারা মিছিল নিয়ে আসপাড়ার দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধা পেরিয়ে শ্রমিকরা আনসার রোডের দিকে গেলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দিলে শ্রমিকরা আনসার রোডের ভেতরের দিকে ঢুকে পড়েন।

পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে মহাসড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান। এ সময় আসপাড়া মোড়ে সাবলাইন পোশাক কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। শ্রমিকরা ১নং সিএন্ডবি বাজারে অবস্থানের জন্য জড়ো হওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা তৈরি, মিলল যন্ত্র
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন করে মাদক উৎপাদনের অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। 
ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা তৈরি, মিলল যন্ত্র
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই নারীসহ এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৮ জনের। এছাড়া শনিবার (২১ নভেম্বর) নতুন করে আরো ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭
শ্বশুর বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।  শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আবদুস সালামের ছেলে। সোহেল করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বাটরা গ্রামে নিহত সোহেলের শ্বশুর শাহজাহান মিয়া ও চাচা শ্বশুর আকবর আলীর মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।  গতকাল (শনিবার) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আবারও ওই রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শ্বশুরবাড়িতে থাকা সোহেল মিয়া এবং আকবর আলীর মেয়ের জামাই কালু মিয়াও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।  অভিযোগ রয়েছে, এ সময় কালু মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই বিষয়ে অভিযুক্ত কালু মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ বলেন, সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এসআর
শ্বশুর বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে এক সামাজিক অনুষ্ঠানে দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি
আরও পড়ুন
বিএনপি সমর্থকের বাড়ির সামনে ‘জাদুটোনার’ পুতুল, এলাকায় আতংক
১১ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযানেও মেলেনি সমাধান
ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ নিহত ২
গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা