ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একদিনে পৃথক ঘটনায় দুইজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে বিবিরবাগিচা এলাকায় নিশাত (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে, ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন মারুফ হোসেন দুখু (২০) নামে এক তরুণ।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিশাতের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা ৪ নম্বর গেট এলাকায় পূর্বশত্রুতার জেরে তাকে মারধর করা হয় বলে জানিয়েছেন তার বোন শারমিন আক্তার।

শারমিন জানান, গুরুতর আহত অবস্থায় নিশাতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নিশাত পেশায় পিকআপচালক ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম মহসিন। তিনি যাত্রাবাড়ীর বিবিরবাগিচা সুতিখালপাড় এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার এক সন্তান রয়েছে।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর সিটি গলির পাশে মারুফ হোসেন দুখুকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার স্ত্রী মিম জানান, মারুফ সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি গলিতে পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বাসার পাশের সিটি পল্লীর মাঠে তাকে গুলি করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে মিম বলেন, তার স্বামী খুব ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে তার কোনো দ্বন্দ্ব বা বিরোধ ছিল না। কারা এবং কী কারণে তাকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
রাজধানী ঢাকায় আজ (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী ধরা
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী ধরা
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
অবৈধ গিজার তৈরির কারখানা সিলগালা ও জরিমানা
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার