ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকায় আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে সাবেক এই প্রতিমন্ত্রীকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এদিকে চট্টগ্রাম থেকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় খুলশী থানাধীন ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম আকতার চৌধুরী বেশ কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সে সময় তার বিরুদ্ধে বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাবতলীতে ককটেল বিস্ফোরণ
রাজধানীর গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (২৯ নভেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুসসালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ব্যাংকটির ফাস্ট ট্র্যাকের সামনে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আরটিভি/এসআর
গাবতলীতে ককটেল বিস্ফোরণ
ককটেল নিয়ে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে যাওয়ার পথে রিকশার গদির নিচে রাখা শপিং ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে আটক করা হয়েছে।
ককটেল নিয়ে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
শাহজালালে নামার সময় উড়োজাহাজের চাকায় আগুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে।
শাহজালালে নামার সময় উড়োজাহাজের চাকায় আগুন
তিতাসের নেতৃত্বে নিজস্ব কর্মকর্তা, এমডি হলেন সাইদুল হাসান
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির নিজস্ব কর্মকর্তা কাজী মো. সাইদুল হাসানকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 
তিতাসের নেতৃত্বে নিজস্ব কর্মকর্তা, এমডি হলেন সাইদুল হাসান
শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার  
খুলনার শীর্ষ সন্ত্রাসী, বি-কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক সরবরাহের হোতা হিসেবে পরিচিত শুটার ইমরানসহ পাঁচজনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ দল।
শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার  
আরও পড়ুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ লাশের রাজনীতি করে: আবিদ
ককটেল নিয়ে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
‘ভয়াবহ পরিকল্পনা’ নিয়ে নারীর ঘরের বাইরে ওত পেতে ছিলেন তিনজন, অতঃপর...