
প্রতিপক্ষকে ঘায়েল ও অস্ত্র দিয়ে ফাসাতে দুই যুবক নিজেরা ২ টি অস্ত্র সংগ্রহ করে। মঙ্গলবার রাতে অস্ত্রগুলো কৌশলে প্রতিপক্ষের বাড়িতে রেখে আসে তারা।তারপর বিষয়টি পাংশা থানা পুলিশকে অবহিত করে দুই যুবক।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই ২ যুবক পুলিশকে সাথে নিয়ে তাদের রাখা অস্ত্র ২টি দেখিয়ে দেয়। এ ঘটনায় পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদের জেরা করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে।
পরে পুলিশ তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করে মামলা দায়ের করে।
গত মঙ্গলবার রাতে পাশা থানার পুইজোর এলাকায় এ ঘটনা ঘটেছে।
মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে দেশিয় তৈরী একটি ওয়ান শুটার ও একটি রামদাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক দুইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলোঃ পাংশা থানার পুইজোর এলাকার মোঃ মোতালেব মণ্ডলের ছেলে মোঃ ইসলাম মণ্ডল(৩৫) ও একই এলাকার মৃত ,আবুল হোসেন মিয়ার ছেলে মোঃ হামিদুর মিয়া (৪০)।
পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে । মঙ্গলবার দিন গত রাত দুইটার দিকে অস্ত্র অভিযানে গিয়ে ওয়ান শুটার ও রামদাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
এমএন




