
নাটোরের সিংড়াইয়ে পারিবারিক কলহকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(২৮ অক্টোবর)দুপুরে উপজেলার শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামসুল আলম (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ শামসুল আলম কয়েক বছর আগে প্রতিবন্ধী মেয়ে কোহিনুর (২২) কে বিয়ে দেয় একই উপজেলার লালোর এলাকায়। সম্প্রতি তালাক প্রাপ্ত হয়ে মেয়েটি বাবার বাড়িতে বসবাস করছিল। এরই জের ধরে পারিবারিক কলহে আজ দুপুরে ওই প্রতিবন্ধী মেয়ে তার বৃদ্ধ বাবাকে বাঁশের লাঠি দিয়ে
আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।
এমএন




