
রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে।
শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় মৃত্যু হয় বৃদ্ধর।
নিহতের ছেলে হুমায়ুন গণমাধ্যমকে জানান, সকালে তার বাবা বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হয়। তারা রাজধানীর সাইনবোর্ড এলাকায় থাকেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএন/এসকে




