
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রোদে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ঘুষিতে আবুল কাসেম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ছিলিমপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম উপজেলার ছিলিমপুর গ্রামের মৃত রহিম খানের ছেলে।
কেন্দুয়া থানার ইনচার্জ কাজি শাহ নেওয়াজ জানান, বৃহস্পতিবার সকালে চাচাতো ভাই সাদেক খানের উঠানে ধান শুকাতে যায় কাশেম খান। এ সময় সাদেক তার উঠানে ধান শুকাতে নিষেধ করেন। পরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কাশেম খানের চোখে-মুখে জোরে ঘুষি মারেন সাদেক খান। এ সময় আহত কাশেমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে




