
জয়পুরহাটে সদর উপজেলার ভাদসা এলাকার এক গৃহবধূকে (৩২) ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের শফিকুলের ছেলে আসলাম (২০), রমজান আলীর ছেলে মো. রাব্বি (১৯) ও বেলাল হোসেনের ছেলে মো. রায়হান (২১)।
পুলিশ ও স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা পণ্ডিতপুর গ্রামের কয়েকজন যুবক তাদের পার্শ্ববর্তী এক বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় শুক্রবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করে। মামলার পরেই শনিবার রাতে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান আরটিভি নিউজকে বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার পরেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী গৃহবধূর শারীরিক পরীক্ষা করা হয়েছে।
এমআই/টিআই




