
যশোরের ঝিকরগাছা উপজেলা পল্লীতে জমিজমা-সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদোয়ারা গ্রামের আবদুল হাকিমের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে বাপ্পি (২৫) আহত হয়েছেন।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয় বাজারে জমিজমা-সংক্রান্ত বিষয়ে একই এলাকার আবদুল মান্নান তার ছেলে আলমসহ চার থেকে পাঁচজন জুয়েলসহ তার পরিবারের ওপর হামলা চালায়।
হামলাকারীরা জুয়েল রানাকে বেদম প্রহার করে। এ সময় ছেলে ঠেকাতে আসলে তার ওপর ও তারা হামলা চালায়।
মারপিটের ঘটনায় জুয়েল রানা মারাত্মকভাবে আহত হলে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। ঢাকায় নেয়ার পথে পথিমধ্যে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। আহত বাপ্পিকে হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এমআই/টিআই




