
আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলার জনজীবন। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে করে চরম দুর্দশায় পড়েছেন সাধারণ মানুষ।
যশোর বিমান বাহিনীর আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত কয়েক দিন ধরে যশোরে ৯ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করছে।
প্রচণ্ড এ শীতে সবচেয়ে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ। শীত নিবারণে তাই আগুন জ্বালিয়ে তাপ নিতেও দেখা যায় অনেককে। আর যারা কাজে বের হয়েছেন তাদের দুর্দশা আরও বেশি।
এমআই/টিআই




