
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে দ্রুতগামী প্রাইভেটকার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার ( ১২ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মাঝেরচর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে তাওহিদ (১০)।
জানা গেছে, রোববার (১২ ডিসেম্বর) বিকেলে মাঝেরচর এলাকার হালিমা মার্কেটের পাশের সড়কে চরনগরদী থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে থাকা শিশু তাওহিদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন শিশুটিকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রাইভেটকার ও চালক পালিয়ে গেছেন।
জিএম/এসকে




