
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ঝিনাইদহে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) ঝিনাইদহ প্রেসক্লাবে জেলা যুব দলের সভাপতি মোঃ আহ্সান হাবিব রনকের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার উপদেষ্টা মশিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আলীম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম শাহাজান আলী, কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য ডাঃ ইব্রাহিম রহমান রুমি বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম।




