
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ছেলের দায়ের কোপে ইমান আলী ফকির (৭৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে জহিরুল ইসলাম ফকিরকে (৪৫) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে জহিরুল ইসলাম তার স্ত্রীকে নির্যাতন করছেন দেখে বাবা ইমান আলী ফকির ছেলেকে বাধা দেন। এতে জহিরুল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে বাবার শরীরে কোপ দেন। ঘটনাস্থলেই ইমান আলী মারা যান। স্থানীয়দের খবরে ছেলে জহিরুলকে আটক করে পুলিশ।
মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) নীল কমল গণমাধ্যমকে বলেন, জহিরুলের মানসিক সমস্যা রয়েছে। তুচ্ছ ঘটনা নিয়ে ছেলের দায়ের কোপে বাবা ঈমান আলী মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।




