
বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়। এর আগে সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের পরিচালক শাহদাত হোসেন বলেন, দীর্ঘ ৩ ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয় এবং ময়মনসিংহ-গৌরীপুর সেকশনে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।




