
নীলফামারীর সৈয়দপুরে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, ট্রাকচালক মো. দুলাল, হেলপার মো. আতিকুল। অপর জনের নাম জানা যায়নি।
সোমবার ভোরে বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি বিকল ট্রাক ধলাগাছ মতির মোড়ে মেরামত করছিল চালক ও হেলপার। এসময় ট্রাকটিকে পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুই ট্রাক রাস্তার ধারে ছিটবে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে তিন জন মারা যান। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এসএস




