
গাইবান্ধার একজন সফল ফ্রিল্যান্সার এবং ওয়েবসাইট ডিজাইনার মো. তামিম ইকবাল। বয়স মাত্র ২১ বছর। তামিমের যাত্রা শুরু ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং থেকে।
তামিম একজন ওয়েবসাইট ডিজাইনার। কাজ করেছেন ১৫০টিরও বেশি প্রজেক্ট/কোম্পানির সঙ্গে। সেই সঙ্গে সে বিপণনকারী (মার্কেটার)। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে অনলাইনে। গাইবান্ধা থেকেই পড়াশোনার পাশাপাশি আপওয়ার্ক, ফাইভার মার্কেটপ্লেসে কাজ করেছে। এখন সাধারণত মার্কেটপ্লেসের বাইরে ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট নিয়ে দিনের বেশিরভাগ সময় কাজ করে তামিম। এই তরুণ বয়সে মাসে আয় করছে প্রায় তিন থেকে পাঁচ হাজার ডলার।
মূলত গুগল এবং ইউটিউব এর ভিডিও দেখেই ওয়েব ডিজাইনে পারদর্শী হয়েছেন তামিম।
তামিমের এই সাফল্যের পেছনের রহস্য কি? তিনি জানান, প্রথমত-তার কাজের প্রতি আগ্রহ, দ্বিতীয়ত-মেধা, এবং তৃতীয়ত পরিশ্রম ও সঙ্গত মানুষের সঙ্গে সম্প্রীতি ও সহানুভূতি।
তামিম ইকবাল যে নিজের ক্ষমতা এবং কাজের ইচ্ছাশক্তির সঙ্গে ব্যাক্তিগত এবং পেশাগত সাফল্য অর্জন করেছে। নিজের এলাকার ছেলেমেয়েদের পেশাগত জীবনে নিয়ে যাওয়ার স্বপ্নও দেখেন তিনি।




