
মৌলভীবাজারে কুলাউড়ায় ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমতলাবাজার বাজারের নর্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেদোয়ানুল ইসলাম রাফি উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে ও লংলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
আহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশাচালক কয়নাল মিয়া (৪০), অটোরিকশার যাত্রী পৃথিমপাশা ইউনিয়নের ব্যাংকার সালাউদ্দীন (৩০), টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ননি দে (৫০)। আহতদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়েছেন।




