
কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগের এক নেতার পা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. আলম (৪০) জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং গোপচর গ্রামের বাসিন্দা।।
জানা যায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রামে দুর্বৃত্তরা তার উপর হামলা করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে গৌরিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গৌরীপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান সুজন জানান, আলমের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপচর গ্রাম, গৌরীপুর হাসপাতালসহ আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এসএস




