
নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলা আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে।
বুধবার (২৭ মার্চ) বিকেলে মেলা শুরু উপলক্ষে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সুলতান ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




