সাতক্ষীরায় সড়কে ঝরল পিতা-পুত্রের প্রাণ

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ০১:২২ এএম


সাতক্ষীরা সদর হাসপাতাল
ফাইল ছবি

সাতক্ষীরা-বৈকারী সড়কের আগরদাড়ী মাদ্রাসা সংলগ্ন এলাকায় কাঠবোঝাই ট্রলির তলায় পড়ে পিতা-পুত্রের প্রাণ গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আগরদাড়ী মহিলা মাদ্রাসা ও কামিল মাদ্রাসার মধ্যবর্তী স্থানে কাঠবোঝাই ট্রলির সামনের চাকা ব্লাস্ট হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাফিজুর রহমান (৫৫) ও তার পুত্র আজিজুর রহমান(২৮)। তাদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকায়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা হবে।   

স্থানীয়রা জানান, হাফিজুর রহমান ঢাকার সাভার উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার পদে কর্মরত ছিলেন। সাপ্তাহিক ছুটিতে হাফিজুর রহমান বৃহস্পতিবার বাড়ি ফিরছিলেন। শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কাঠবোঝাই ট্রলির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই পিতা-পুত্র নিহত হন।

বিজ্ঞাপন

এদিকে ট্রলি চালকের পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম আসাদুল ইসলাম। সে তলুইগাছা এলাকার নূরুল আমিনের ছেলে।      

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission