
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি আ খ ম আসাদুজ্জামান।
নিহতরা হলো- সাতানা বালুয়া গ্রামের বুলু মিয়ার ছেলে আবু বকর (৭) ও ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু রহমানের ছেলে হোসাইন (৭)।
নিহত শিশুদের পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি আ খ ম আসাদুজ্জামান বলেন, সোমবার বিকেলে ওই ২ শিশু করতোয়া নদীর বন্যার পানিতে সঙ্গীদের সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে আবু বকর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে নদী থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
ওসি আরও বলেন, সুরতহাল শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমকে




