
সাভারের আশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবলীগকর্মী শামীম মণ্ডলকে (৩৫) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়া ইউনিয়নের দুর্গাপুর পূর্বচালা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবলীগকর্মী শামীম মণ্ডলের ভাই হামিদুর রহমান আরটিভি অনলাইনকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাতে তার ভাইকে দুর্গাপুর পূর্বচালা এলাকায় একা পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে তাকে মৃত ভেবে তারা পালিয়ে যায়।
পথচারীরা তার গোঙানির আওয়াজ শুনে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।
যুবলীগকর্মীকে কুপিয়ে আহত করার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আশুলিয়া থানার ওসি (তদন্ত) আতাউর খন্দকার।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেবি/পি




