
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি এলাকায় ট্রাকচাপায় আরিফুল ইসলাম (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আলিম।
নিহত আরিফুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামের বুদ্ধ মিয়ার ছেলে।
এ বিষয়ে এসআই আব্দুল আলিম বলেন, ‘পেয়াজের ভ্যান নিয়ে যাওয়ার পথে, কয়লাবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক আরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে, প্রয়োজনীয় আইনী পদক্ষেপ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’
আরটিভি/এমকে




