প্রথম স্থানীয় তারপর জাতীয় নির্বাচন চায় জামায়াত: রফিকুল ইসলাম খান

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ০৬:৪৫ পিএম


প্রথম স্থানীয় তারপর জাতীয় নির্বাচন চায় জামায়াত: রফিকুল ইসলাম খান
ছবি: আরটিভি

অন্তর্বর্তী সরকারের কাছে প্রথমে স্থানীয় ও পরে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। 

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত সদস্য শিক্ষা শিবিরের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ২০০৮ সালে ভারতীয় গোয়েন্দা সংস্থার ‘র’ ও মঈনুদ্দিন ফখরুদ্দিনের যৌথ প্রযোজনার নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের তিনটি নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের ভোটাধিকারের নির্বাচন দাবি করছি। প্রথমে স্থানীয়, তারপরে জাতীয় নির্বাচনেরও দাবি করি।

বিজ্ঞাপন

জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জামায়াত নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মাওলানা আতাউর রহমান প্রমুখ।

আরটিভি/এএএ-টি 

বিজ্ঞাপন

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission