সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৯:০২ পিএম


সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
ছবি: আরটিভি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সন্ত্রাসী হামলায় মারা গেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রেজাউল করিম পৌর শহরের দানেজপুর এলাকার  আব্দুল বারিক মন্ডলের ছেলে।

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেজাউল করিম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, দুপুরে মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। তবে থানায় এখনো কোনো মামলা দায়ের না হলেও পুলিশি তদন্ত চলছে। 
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, বুধবার বিকালে পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় রেজাউল করিমের ওপর সন্ত্রাসী হামলা হয়। দ্রুত তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে কারা হামলা চালিয়েছেন তা জানি না। 

বিজ্ঞাপন

উল্লেখ্য গত বছরের ১৪ সেপ্টেম্বরে বিএনপির বিবাদমান দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে থানায় দুই পক্ষই মামলা দায়ের করেছিল। পৌর ছাত্রদলের আহ্বায়কের দায়ের করা মামলায় রেজাউল ১২ নং আসামি ছিলেন।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission