আইভীর জামিন নাকচ, ডিভিশনের আবেদন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৩:২৪ পিএম


আইভীর জামিন নাকচ, ডিভিশনের আবেদন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আইভী কখনও মাঠে নামেননি। 

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আদালত সেলিনা হায়াৎ আইভীর জামিন না মঞ্জুর করেছেন এবং ডিভিশনের বিষয়ে একমত হয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, দোষী শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হয়েছে। অপরদিকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission