বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৫:৪৩ পিএম


বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিক জহিরুল ইসলাম ও হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

এর আগে, ভোর ৬টায় সদর উপজেলার ফতুল্লা থানাধিন ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেড ডুবির ঘটনা ঘটে। বুড়িগঙ্গা নদীর পূর্বপাড়ে স্বজনদের কান্না আর আহাজারিতে চারপাশের পরিবেশ ভারি হয়ে উঠেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নিহতরা হলেন, বাল্কহেডের দুই লস্কর মোহা. জহুরুল ইসলাম শাকিল (২৫) ও হাসান (২০)। শাকিলের বাড়ি পটুয়াখালী জেলায় এবং হাসানের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরে। 

নৌ-পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর হোসেন বলেন, ভোরে এম বি কাশফা স্নেহা নামে বালুবাহী একটি বাল্কহেড ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নদীর তীরে নোঙর করা ছিল। বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ঘন কুয়াশার কারণে বাল্কহেডটিকে দেখতে না পেয়ে পেছেন থেকে ধাক্কা দেয়। তখন বাল্কহেডটি নদীতে তলিয়ে গেলে ভেতরে ঘুমিয়ে থাকা পাঁচজন শ্রমিক ডুবে যান। তবে তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জহিরুল ও হাসান নিঁখোজ হন। খবর পেয়ে পাগলা নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে। পরে বিকেলের দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission