সবজি ক্ষেতে ঢুকে পড়লো বিশাল অজগর, অতঃপর যা ঘটলো

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১০:৫১ এএম


সবজি ক্ষেতে বিশাল অজগর, অতঃপর যা ঘটলো
ছবি: সংগৃহীত

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন লোকালয়ে থেকে একটি অজগর সাপ উদ্ধার করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রাম থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বুধবার (২৫ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব।

জানা যায়, ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা অজগরটি উদ্ধার করেন। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অজগরটি বনে অবমুক্ত করা হয়।

উদ্ধার কাজে অংশ নেওয়া ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার বলেন, দক্ষিণ তাফালবাড়ি গ্রামের সুদেব বাইনের সবজি ক্ষেতে দেওয়া ঘেরার জালে আটকে পড়ে অজগরটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আমরা সাপটি উদ্ধার করি। 

তিনি বলেন, উদ্ধার করা অজগরটি সুস্থ ছিল। খাবারের সন্ধানে বা উপযুক্ত পরিবেশের খোঁজে বনাঞ্চল ছেড়ে অজগরটি লোকালয়ে চলে এসে থাকতে পারে।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুট এবং ওজন প্রায় ১০ কেজি। 

তিনি আরও বলেন, উদ্ধারকৃত অজগরটি বিকেলে বনের ধাবড়ি খাল এলাকায় অবমুক্ত করা হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission