সেতুর রেলিং ভেঙে খালে যাত্রীবাহী বাস, আহত ২৫ 

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ০৪:৩৪ পিএম


সেতুর রেলিং ভেঙে খালে যাত্রীবাহী বাস, আহত ২৫ 
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাল পড়ে ২৫ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাত ৩টার দিকে গৌরনদী পৌরসভার লালপোল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৪০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বরিশালগামী মামুন পরিবহনের ওই বাসটি বেপরোয়া গতি ও প্রবল বর্ষার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে। 

বিজ্ঞাপন

স্থানীয়রা পরিবহনটির অবস্থা দেখে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission