নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন ২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) নোয়াগাঁও হাইস্কুল মাঠে গৌরবরদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে মালিপাড়া বিএম স্পোর্টিং ক্লাব বনাম গৌরবরদী ফাইটার এলিভেনের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মালিপাড়া বি এম স্পোর্টিং ক্লাব গৌরবরদী এলিভেনকে ট্রাইবেকারে ৫-৪ পরাজিত করে।
খেলায় নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম সেলিম, সোনারগাঁ থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, বিএনপির নোয়াগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সাবেক ইউপি সদস্য মো. আলমগীর মেম্বার।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এরকম খেলার কোনো বিকল্প নেই। সারাদেশে প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে এ রকম খেলার আয়োজন করতে হবে যাতে যুবসমাজ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে পারে।
আরটিভি/এমকে




