
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আগরবাতি আমদানি করা হয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুরে ৪ টন আগরবাতি নিয়ে একটি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।
পণ্যটি আমদানি করেছে মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন।
তিনি জানান, দেশের বাজারে আগরবাতির চাহিদা অনেক। সেই চাহিদা মেটাতে এবং বিকল্প বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় এনে এই প্রথম আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরবাতি আমদানি করা হলো। বাজারে পণ্যের ভালো মূল্য পাওয়া গেলে আগরবাতি আমদানির পরিমাণ আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল আগরবাতি আমদানির জন্য এলসি খুলেছে। এটি আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরবাতির প্রথম আমদানি। সকল প্রক্রিয়া শেষে শিগগিরই পণ্যটি বন্দর থেকে খালাস হবে। ভবিষ্যতে এ ধরনের পণ্য আমদানি বাড়লে রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন।
আরটিভি/এএএ




